খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের সমাপ্তি: ভোলাহাটে গ্রাম পুলিশ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা
  গোমস্তাপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  ডুমুরিয়ায় পোল্লা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য: লাভের মুখ দেখছেন খামারিরা
  সুন্দরবনে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল আহত
  ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনতার কোন বিকল্প নেই
  চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন তুহিন, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি
  বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ৩০ দিন
  শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি আলি আসগার লবি
  জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযান অন লাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় জানালার গ্রীল কেটে দোকানে চুরি।

[ccfic]

মোঃ মমিন আলী ,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি দোকান ঘরের জানালার গ্রীল কেটে দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি (লুট) করে নিয়ে গেছে।রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।দোকান মালিক আতিকুর রহমান সুমন জানান, রোববার সারাদিন বেচা-কেনা শেষে রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে চলে যান। এপর সোমবার সকালে দোকানে এসে দোকান খুলে দেখতে পান দোকানের ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো হয়ে আছে। পরে দোকান ঘরের ভেতরে পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে চোরেরা দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৯টি টেলিভিশন, ৪টি ব্লেন্ডার, ৭টি আইরণ, ১০টি চার্জার ফ্যান, ৬টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, ৮টি গ্যাস স্টোভ ও ৭টি প্রেসার কুকার নিয়ে গেছে। এতে নগদ টাকাসহ মোট ৬ লাখ ৭২ হাজার ৬৪০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির সংবাদ পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT