খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের সমাপ্তি: ভোলাহাটে গ্রাম পুলিশ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা
  গোমস্তাপুরে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
  ডুমুরিয়ায় পোল্লা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য: লাভের মুখ দেখছেন খামারিরা
  সুন্দরবনে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল আহত
  ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনতার কোন বিকল্প নেই
  চিকিৎসা শেষে খুলনায় ফিরেছেন তুহিন, নেতাকর্মীদের মধ্যে স্বস্তি
  বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ৩০ দিন
  শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি আলি আসগার লবি
  জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর অভিযান অন লাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।

পিএমজি অভ্যন্তরের বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানব বন্ধন

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় বনবিভাগের অনুমতি ছাড়া বৃক্ষ নিধনের প্রতিবাদে সোমবার(১১ মে) সকালে পিএমজি কার্যালয় চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), খুলনা আয়োজিত এ মানব বন্ধন থেকে গাছ কাটার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, যেখানে সরকার পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর জোর দিয়েছে সেখানে গাছ কেটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের মুখোশ উম্মোচন জরুরি বলেও বক্তারা মন্তব্য করেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং বাপা’র নির্বাহী সদস্য এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম। বক্তৃতা করেন, সিপিবি নেতা মোঃ মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলার খুলনার সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ ইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এনসিপি নেতা আহম্মেদ হামীম রাহাত, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক গবেষক বাহালুল আলম, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, উন্নয়ন সংগঠক কবি নাজমুল তারেক তুষার, মহানগর বিএনপির নেতা সাজ্জাদ আহসান পরাগ, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম, সাংবাদিক ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক রাকিব ফারাজি, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল, বিএনপি নেতা পরাগ আলম, তুষার আলম, আনিসুর রহমান খান, ইব্রাহিম খলিল, ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নিরাপদ খুলনা চাই এর সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT