খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ৩০ দিন

[ccfic]

ডেস্ক :

শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৩০ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।কোনো ম্যাচ না হেরে বিশ্বকাপ শেষ করা দল ৩৮টি। ২২ আসরে ১৭ বার অপরাজিত চ্যাম্পিয়নের দেখা মিলেছিল।শিরোপা জয়ের পথে হেরে যাওয়ার ঘটনা ঘটেছে পাঁচবার। ১৯৫৪ ও ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি শিরোপা জিতেছিল, কিন্তু তার আগে হাঙ্গেরির কাছে ৮-৩ গোলে ও পূর্ব জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল।এছাড়া ১৯৭৮ সালে আর্জেন্টিনা ইতালির কাছে ১-০ গোলে ও ২০২২ সালে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১০ সালে স্পেন প্রথম ট্রফি জেতার আগে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়।চারটি দল না হেরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল: ১৯৭৪ সালে স্কটল্যান্ড, ১৯৮২ সালে ক্যামেরুন, ১৯৯৮ সালে বেলজিয়াম ও ২০১০ সালে নিউজিল্যান্ড। এর মধ্যে স্কটল্যান্ড একমাত্র দল যারা একটি ম্যাচ জিতেও বাদ পড়েছিল।২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ সবচেয়ে বেশি অপরাজিত দল নিয়ে শেষ হয়েছিল। আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ড ছিল ওই আসরের অপরাজিত দল। বিশ্বকাপ ইতিহাসে সুইশরা প্রথম দেশ হিসেবে কোনো গোল না খেয়ে ওই আসর শেষ করেছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT