খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
  খুলনার বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা
  ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র!
  তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস
  ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে
  আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই–খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
  হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: নওগাঁয় মির্জা ফখরুল।
  অসহায়দের শেষ ভরসা মানবিক ডাক্তার কাশেদুর রহমান: রসুলপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী
  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ
  কেশবপুরে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যাবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

খুলনার বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।আজিজুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ছাড়া আগে থেকেই তার একটি পা ঊরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।পুলিশ জানিয়েছে, আজিজুলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিম এসে তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT