খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

অসহায়দের শেষ ভরসা মানবিক ডাক্তার কাশেদুর রহমান: রসুলপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

[ccfic]

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

তীব্র রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই দমাতে পারে না তাকে। নিজের অর্জিত চিকিৎসাবিদ্যাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম না বানিয়ে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন ডা. কাশেদুর রহমান। বিশেষ করে এলাকার অসহায় ও দুস্থ বৃদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে তিনি জয় করে নিয়েছেন হাজারো মানুষের মন।দীর্ঘদিন ধরে ডা. কাশেদুর রহমান নিজ এলাকায় অত্যন্ত বিনয়ী ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। কোনো অসহায় রোগী টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না শুনলেই তিনি ছুটে যান তাদের পাশে। শুধু বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়াই নয়, অনেক ক্ষেত্রে নিজের পকেট থেকে ঔষধের যোগানও দেন তিনি। তার এই নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ড বর্তমানে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।ডা. কাশেদুর রহমানের এই জনহিতকর কাজ দেখে রসুলপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে,চেয়ারম্যান হিসেবে একজন সৎ, শিক্ষিত এবং মানবিক মানুষের বড্ড অভাব।এলাকার বেশ কয়েকজন মুরুব্বি ও যুব সমাজ জানান-“আমরা গতানুগতিক রাজনীতির বাইরে এমন একজন মানুষকে নেতৃত্বে দেখতে চাই, যিনি আমাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন। ডা. কাশেদুর রহমান কোনো পদ-পদবি ছাড়াই যেভাবে মানুষের সেবা করছেন, তাতে আমরা মনে করি আগামী নির্বাচনে ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদে তাকেই চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।”আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনার কেন্দ্রে রয়েছেন এই মানবিক চিকিৎসক। স্থানীয়রা মনে করছেন, তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন, তবে রসুলপুর ইউনিয়ন একটি আদর্শ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত হবে।ডা. কাশেদুর রহমানের এই সেবামূলক কাজ নিরবে চললেও, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন তাকে এখন রাজনীতির ময়দানেও জনপ্রিয় করে তুলছে। তাদের দাবি একটাই—আগামী নির্বাচনে যোগ্য প্রতিনিধি হিসেবে রসুলপুর ইউনিয়নে ডাক্তার কাশেদুর রহমানকেই তারা বিজয়ী করতে চান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT