খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

[ccfic]

ডেস্ক :

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘ রেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। বিরল এ দৃশ্য ঘিরে সৈকতে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। কেউ মোবাইলে মুহূর্তটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, আবার অনেকেই আতঙ্কিত হয়ে বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু করেন।পরে জানা যায়, ভারতের জলসীমায় দূর পাল্লার মিসাইল পরীক্ষা করা হয়েছে। যা দেখা গেছে বাংলাদেশের উপকূলীয় সীমান্ত এলাকায়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে দেখা গেছে দৃশ্যটি। ঠিক একই রকম দৃশ্য দেখা গেছে বাগেরহাটে সুন্দরবন এলাকার শরণখোলা পয়েন্টে।ভারতের জলসীমায় দূর পাল্লার এই মিসাইল পরীক্ষার বিষয়টি সম্পর্কে আগেই জানতো বাংলাদেশের নৌবাহিনী।কক্সবাজারে এক পর্যটক বলেন, ‘হঠাৎ দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়েছি। দেখতে অনেকটা ইরান-ইসরাইল যুদ্ধের মিসাইলের মতো। পরে অবশ্য বিষয়টিকে উপভোগ করেছি। বিভিন্ন সময় চান্দের আলো উপভোগ করেছি প্রথমবার এমন রেখা দেখতে পেলাম।’আরেক পর্যটক সাইফুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে এসেছি। এমন দৃশ্যের সাক্ষী হবো ভাবিনি। তবে সবাই বিষয়টিকে উপভোগ করেছে।’তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান।এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালাতে পারে ভারত। ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ভারত।এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। এই বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT