খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পদত্যাগ করবেন না মমতা বিজেপি কী করবে
  যুদ্ধে ইরানের জয়ের কোনো সুযোগ নেই : ট্রাম্প
  আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুখবর, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলল বাংলাদেশ
  রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল
  জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ
  ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
  নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়িক গ্রেফতার
  ন্যাশনাল তরিকত পার্টি (এনটিপি)-এর লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা, ১৫ মে কেন্দ্রীয় কমিটি ঘোষণা
  হুইপ রকিবুল ইসলাম বকুলের স্ত্রীর রোগমুক্তি ও সুস্হতা কামনায় দোয়া।
  কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুখবর, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পেছনে ফেলল বাংলাদেশ

[ccfic]

ডেস্ক নিউজ :

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দারুণ সাফল্য অর্জন করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার পরও টাইগাররা দেখিয়েছে চমকপ্রদ পারফরম্যান্স। যার সুবাদে আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ৮ নম্বরে। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ পেছনে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।আইসিসির বার্ষিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ২২৫, আগে যা ছিল ২২৪। ১ রেটিং পয়েন্ট বাড়ার সাথে সাথে র‍্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছে লিটন দাসের দল। আগে ৯ নম্বরে থাকলেও এখন উঠে এসেছে ৮ নম্বরে।এদিকে বাংলাদেশের উত্থানে কপাল পুড়েছে শ্রীলঙ্কার। দলটি এক ধাপ নিচে নেমে গেছে। পয়েন্টও কমেছে। আগে যেখানে পয়েন্ট ছিল ২২৭, এখন তা ২২১। ৮ নম্বর থেকে তাই ৬ পয়েন্ট হারিয়ে দলটি চলে গেছে ৯ নম্বরে।বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর র‍্যাংকিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। সবার শীর্ষে যথারীতি ভারত, বিশ্বচ্যাম্পিয়নদের রেটিংও ২ পয়েন্ট বেড়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড, তাদের ৩ পয়েন্ট বেড়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট না বাড়লেও তৃতীয় স্থান দখল করে রেখেছে। চারে আছে নিউজিল্যান্ড, পাঁচেদক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ৬ নম্বরে আর বাংলাদেশের ঠিক আছে, ৭ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ২৩৩। বাংলাদেশের চেয়ে যা ৮ পয়েন্ট বেশি।র‍্যাংকিংয়ের শীর্ষ দশে আরও আছে আফগানিস্তান। ২২০ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে। এছাড়া জিম্বাবুয়ে ১১, আয়ারল্যান্ড ১২, যুক্তরাষ্ট্র ১৩, নেদারল্যান্ডস ১৪, স্কটল্যান্ড ১৫ নম্বরে অবস্থান করছে।কনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং১. ভারত২. ইংল্যান্ড৩. অস্ট্রেলিয়া৪. নিউজিল্যান্ড৫. দক্ষিণ আফ্রিকা৬. পাকিস্তান৭. ওয়েস্ট ইন্ডিজ৮. বাংলাদেশ৯. শ্রীলঙ্কা১০. আফগানিস্তান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT