
ডেস্ক :
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশনা অনুযায়ী খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পিটি ও প্যারেড কার্যক্রম পরিচালিত হচ্ছে।উল্লেখ, গত ২৫/৪/২৬ খ্রিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব আলী হোসেন ফকির খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভায়” পুলিশের শারিরীক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে পিটি ও প্যারেড চালু রাখার নির্দেশনা প্রদান করেন! এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ০৬:০০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পিটি এবং সকাল ০৭:৩০ ঘটিকায় প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত পিটি এবং প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
