খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  টেন্ডার ছাড়াই লাখ টাকার গাছ কেটে নিলেন প্রভাবশালীরা
  দুই মিনিটের ম্যাজিকে ফাইনালে বাংলাদেশ
  ট্রেনের নিচে শিশুসন্তান, ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন বাবা
  দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল আরব আমিরাত
  বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের সাক্ষাৎ
  মাগুরা বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ 
  খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা
  খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত পিটি ও প্যারেড অনুষ্ঠিত

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

[ccfic]

ডেস্ক রিপোর্ট:ইন্দোনেশিয়ার জাকার্তায় দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা। আর মঙ্গলবার (২৮ এপ্রিল) সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে উঠলো ফাইনালেও।ম্যাচের অষ্টম মিনিটে আইরিন রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। চার মিনিট পর সিঙ্গাপুরের চিয়া পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। পরের কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ১-১ সমতা নিয়ে দুদল ড্রেসিংরুমে ফেরে।বিরতির পরের কোয়ার্টারেও কোনো গোল হয়নি। দুদলই গোলের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়। ম্যাচের শেষ চার মিনিটে বাংলাদেশ দুই গোল করে। ৫৭তম ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দুই মিনিটে সিঙ্গাপুর বাংলাদেশের দিকে চাপ প্রয়োগ করলেও কোনো গোল আদায় করতে পারেনি। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। হ্যাটট্রিক গোলদাতা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরার পুরস্কার পান।বাংলাদেশের সিনিয়র নারী হকি দলই ছিল না। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশের নারী হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক আসরেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের নাম লেখানোর পর টুর্নামেন্টের ফাইনালেও উঠল। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী পরশু অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT