খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জুনে সাড়ে ৪ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে
  শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  মিশর ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে

তেরখাদার বারাসাত ইউনিয়নে মিল্টন মুন্সীকে ঘিরে নির্বাচনী আলোচনা,কাকদীতে মতবিনিময় সভা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিল্টন হোসেন মুন্সীকে ঘিরে নির্বাচনী আলোচনা জোরদার হয়েছে।এ উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কাকদী গ্রামে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি এক নির্বাচনী জনসমাগমে পরিণত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিমল মাস্টার। সভায় বক্তব্য রাখেন মাস্টার আশীষ বাবু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী এবং সমাজসেবক রতন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মিল্টন হোসেন মুন্সী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিত মুখ। তিনি জনগণের পাশে থেকে কাজ করে আসছেন। আসন্ন নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বারাসাত ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সভায় মো. মিল্টন হোসেন মুন্সী বলেন, তিনি দীর্ঘদিন ধরে জনগণের সেবা করে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চান। সুযোগ পেলে বারাসাত ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নশীল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT