খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  মিশর ও তুরস্কের সঙ্গে যোগাযোগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  একদিনে উঠল ৯৮৬ রান, এজন্যই কি আইপিএল নাম্বার ওয়ান
   কেএমপি ডিবি’র অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী,  একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সেলিম কাজী ওরফে গালকাটা সেলিম (৪১) গ্রেফতার 
  টাকা ছাপিয়ে ঋণ’ থেকে বের হতে চায় সরকার
  সাবেক সেনা সদস্য জাহিদ ও শাহীনকে খুঁজছে পুলিশ
  দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন
  হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল, হত্যার উদ্দেশ্যেই এসেছিল: ট্রাম্প
  নারীদের বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে
  শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ কেসিসি প্রশাসকের

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বকুল-হেলাল

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। মনোনীতরা হলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১৯(১)(খ) ধারা অনুযায়ী স্পিকার এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, নীতিনির্ধারণী এই ফোরামে অভিজ্ঞ জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি খুকৃবির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT