খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

৭১’র ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় যাওয়ার লোভে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বললেন জেলা যুবদলের সভাপতি রুবায়েদ

[ccfic]

 

 

নিজস্ব প্রতিবেদক /খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, ‘৭১ এর ষড়যন্ত্রকারী সেই পরাজিত শক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার জন্য পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার ডুমুরিয়ার আঠারো মাইল বাজারে মাগুরাঘোনা ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, পবিত্র ইসলাম ধর্মের মধ্যে অন্য কোন ধর্মের শাখা থাকতে পারে না।তারা ক্ষমতায় যাওয়ার লোভে রীতিমতো ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা শুরু করেছে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, বিএম হাবিবুর রহমান হবি, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, খান আসাদুজ্জামান মিন্টু, প্রভাষক মুঞ্জুর রশিদ, প্রভাষক সরদার বেল্লাল হোসেন ও শেখ আব্দুল কাদের।যুবদল নেতা আইয়ুব হোসেন মাহমুদের সঞ্চালনায় বক্তব্যদেন, মাস্টার আইয়ুব আহমেদ, জিএম সাইকুল ইসলাম, হাফিজুর রহমান সেলিম, ফয়সাল চৌধুরী, শহিদুজ্জামান শহিদ, হযরত আলী মোড়ল, হবিবুর রহমান ফকির, আতাউর রহমান, আমান উল্লাহ আমান, মো: আবু বক্কার, হাফিজুর রহমান সাগর প্রমুখ।দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT