নিজস্ব প্রতিবেদক /খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, '৭১ এর ষড়যন্ত্রকারী সেই পরাজিত শক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে যাওয়ার জন্য পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার ডুমুরিয়ার আঠারো মাইল বাজারে মাগুরাঘোনা ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, পবিত্র ইসলাম ধর্মের মধ্যে অন্য কোন ধর্মের শাখা থাকতে পারে না।তারা ক্ষমতায় যাওয়ার লোভে রীতিমতো ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা শুরু করেছে।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, বিএম হাবিবুর রহমান হবি, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, খান আসাদুজ্জামান মিন্টু, প্রভাষক মুঞ্জুর রশিদ, প্রভাষক সরদার বেল্লাল হোসেন ও শেখ আব্দুল কাদের।যুবদল নেতা আইয়ুব হোসেন মাহমুদের সঞ্চালনায় বক্তব্যদেন, মাস্টার আইয়ুব আহমেদ, জিএম সাইকুল ইসলাম, হাফিজুর রহমান সেলিম, ফয়সাল চৌধুরী, শহিদুজ্জামান শহিদ, হযরত আলী মোড়ল, হবিবুর রহমান ফকির, আতাউর রহমান, আমান উল্লাহ আমান, মো: আবু বক্কার, হাফিজুর রহমান সাগর প্রমুখ।দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।