খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ৯৭ শিশু হাসপাতালে ভর্তি, কুষ্টিয়ায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা বিভাগে একদিনে (গত ২৪ ঘণ্টা) হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৩৩৩ শিশু। এছাড়া ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ১০ জন। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৫২৪ শিশু।এছাড়া মাগুরায় ১৮৬, যশোরে ১৫৮ শিশু, খুলনায় ১৩৩, মেহেরপুরে ৮৫, সাতক্ষীরায় ৭২, ঝিনাইদহে ৬৪, নড়াইলে ৪৫, বাগেরহাটে ৩৪ এবং চুয়াডাঙ্গায় ৩২ জন চিকিৎসাধীন রয়েছে।এদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৯৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ৩৯, সাতক্ষীরায় ২, খুলনায় ৭, যশোরে ১৩, বাগেরহাটে ১৩, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ৪, মাগুরায় ৮, নড়াইলে ৭ ও মেহেরপুরে এক শিশু ভর্তি হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT