খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া

‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১

[ccfic]

‎মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়াঘাট এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শ্যামল গাইন নামে এক ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে উত্তেজিত জনতা উপজেলার দৌলতপুর খেয়াঘাট এলাকায় ওই ব্যক্তির ওপর চড়াও হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘলিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।অভিযুক্ত শ্যামল গাইন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেস জুট মিলের কোয়ার্টারে ভাড়া থাকতেন বলে জানা গেছে। তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা জেলায়।এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT