খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

[ccfic]

 

 

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্বশ্মান কালি মন্দিরে সংঘটিত মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় ১৪ জন অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী ২ জন আসামিকে গ্রেফতার করেছে।জানা যায়, সাম্প্রতিক এই নৃশংস ঘটনায় একটি শ্মশানকালী মন্দিরে ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়া হয়। একই সঙ্গে পিউস মুরমুকে বেদম মারপিট করত, তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল ১৭ নম্বর মামলা রেকর্ড করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামী আজাদ ও মনি নামের ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ রায়।আইনশৃঙ্খলা বাহিনী তথা অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT