খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিল, বিদায় নিলো ২০২৬ সালের পরীক্ষার্থীরা
  অভিভাবক-শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় ভবদহ মহাবিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  সন্ধ্যা ৭টার পর দোকান খোলা: চুকনগরে হার্ডওয়্যার দোকানকে জরিমানা
  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস

অভিভাবক-শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় ভবদহ মহাবিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

[ccfic]

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোরের ভবদহ মহাবিদ্যালয়ের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু। স্বাগত বক্তব্য দেন ভবদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী মোল্লা, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ শাহীন এবং এস এম হুমায়ূন কবির স্বপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবদহ মহাবিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, কলেজ কর্তৃপক্ষ শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা, মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকেও বিভিন্ন মতামত তুলে ধরা হয়। অভিভাবক ও বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দৃঢ় সমন্বয় গড়ে তোলা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা চর্চায় অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ডা. মোশাররফ হোসেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।এছাড়াও গোপাল রায়, সুপ্তা বিশ্বাস, ভবানীপুর রামোত্তম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম এবং প্রাক্তন ছাত্রী বৃষ্টি মন্ডলসহ উপস্থিত অভিভাবকরা শিক্ষার পরিবেশ উন্নয়নে কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ভবদহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT