খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
  ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আভাস
  এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
  তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র
  পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। বাংলাদেশে বানিজ্যিক খাদ্য-নির্ভর আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে সরকারি ও বেসরকারি খাতের অংশীজনের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল-২৬) সকালে বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের আয়োজনে মৎস্য অধিদপ্তর এর সহযোগিতায় এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বানিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পলাশ ঘোষ, বাংলাদেশ শ্রীম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের অ্যাকুয়াকালচার এডভাইজার এবং মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক ড. মোঃ জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT