খুলনা, বাংলাদেশ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  ‎ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখম
  এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়
  জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ
  নতুন মাইলফলকের সামনে মেসি
  আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী- খাকী ইকবাল হোসেন.
  খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা
  ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ চলবে’
  কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কৃষকের ব্যপক ক্ষতি
  আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা

কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার (১০ এপ্রিল-২৬) বিকেলে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু সালেহ মুসা-এর সভাপতিত্বে ও মনিটরিং অফিসার শরিফুল ইসলামএর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আব্দুল মোক্তাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পুলিশ কর্মকর্তা হুসাইন আহম্মেদ, ডাক্তার এনসি ফৌজদার, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক অর্পনা আইচ, সমাধানের সমন্বয়কারী কবি মুনছুর আলী, শিক্ষক মহাদেব কুন্ডু ও সাংবাদিক আব্দুল মোমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT