খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!

[ccfic]

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ ৪সি ট্রাইটন উধাও হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ড্রোনটির আনুমানিক মূল্য ২০০ মিলিয়ন ডলার। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালীর আকাশসীমায় টহল শেষে ড্রোনটি একটি জরুরি ইন-ফ্লাইট সিগন্যাল পাঠানোর পর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় তিন ঘণ্টা নজরদারি চালায়। এরপর এটি ইতালির নৌঘাঁটির দিকে ফিরে যাওয়ার সময় জরুরি সংকেত (কোড ৭৭০০) পাঠায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। ট্র্যাকিং ডেটায় দেখা যায়, ড্রোনটি হঠাৎ ইরানের দিকে সামান্য দিক পরিবর্তন করে নিচে নামতে থাকে এবং পরে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। তবে এটি বিধ্বস্ত হয়েছে নাকি কোনো কারণে ভূপাতিত করা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণার মাত্র দুই দিন পর। এমকিউ ৪সি ট্রাইটন হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও দীর্ঘদূরত্ব নজরদারি সক্ষম মানববিহীন আকাশযানগুলোর একটি, যা উচ্চ উচ্চতায় দীর্ঘ সময় ধরে সমুদ্র নজরদারির জন্য ব্যবহৃত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT