খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন
  জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা
  কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  মোল্লা জাহাঙ্গীর আলমের আক্ষেপ. ভুল জায়গায় নিজেকে বিলিয়ে দেওয়ার আফসোস.
  হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
  অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী
  রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে রকেট হামলা
  রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা
  আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার

নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন

[ccfic]

‎মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধিঃ জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো অষ্টম রাজকীয় ক্রিকেট লিগ–২০২৬। জমজমাট ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নাগরদোলা দল রানারআপ হয়।ফাইনাল ম্যাচে টস জিতে কুঁড়েঘর দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নাগরদোলা দল নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনহাজ ৪৬ ও আব্দুল্লাহ ৪১ রান করে উল্লেখযোগ্য অবদান রাখেন। কুঁড়েঘর দলের হয়ে বোলিংয়ে নুর ২টি উইকেট শিকার করেন।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুঁড়েঘর দল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাকিবুর সর্বোচ্চ ৬৬ রান করে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মিনহাজুর রহমান রাজন ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা অলরাউন্ডার নির্বাচিত হন। এছাড়া তিনি সেরা ব্যাটার ও সেরা বোলার হিসেবেও নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হন সৈয়দ আমিনুর রহমান।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দিঘলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম কর্ণধর মান্না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT