
ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়েছে। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার সফুরা বেগম রুমী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ছাড়াও তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন।লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর বিরুদ্ধে ঢাকায় একটিসহ লালমনিরহাটে চারটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সফুরা বেগম রুমী আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং লালমনিরহাটে ৪ মামলার একটিতে গ্রেপ্তারদিকে তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
