খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 

[ccfic]

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

১৩ জুন শনিবার দিনাজপুরের বীরগঞ্জে ভোর ৫ টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে আরজিনা কিসকু (৩০) নামীয় এক আদিবাসী মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনার বিবরণে জানা যায় ওই মহিলা অন্যান্য দিনের ন্যায় ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা কবলিত হয়। ধারণা করা হচ্ছে টিনের বাড়িতে বিদ্যুতের লুজ ওয়্যারিংয়ের কোন তার লিক হয়ে দরজাটি বিদ্যুতায়িত ছিল এবং সেখানে স্পর্শ করায় বিদ্যুৎ শকে তার মৃত্যু হয়।বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেন জানান ভোর সাড়ে ৫ টায় তাকে মৃত্যু অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে দুপুর ১২:৩০ টায় লাশ তাদের স্বজনকে হস্তান্তর করেন। মৃত আরজিনা কিসকুর স্বামী বিমল মুরমু, তার বাবা কবিরাজ কিসকু ও তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT