খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ. সন্ধান চাই”
  রূপসায় নিখোঁজ সূর্বনা মন্ডল রিয়া-সন্ধান চাই”
  উপজেলা নির্বাচনে আতাউর রহমান রনুর জন্য দোয়া কামনায়-অনিন্দ্য মালাকার.
  খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.
  আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
  রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী
  নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
  একসঙ্গে জন্ম, একসঙ্গেই ২ ভাইয়ের মৃত্যু
  ডুমুরিয়ায় প্রভাবশালী কর্তৃক ঘেরাবেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ,৭টি পরিবার অবরুদ্ধ

কেশবপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে, আহতদের উদ্ধার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল ২৩ মাইল এলাকায় তরমুজ বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১লা এপ্রিল ২০২৬) সকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চুকনগর থেকে যশোরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা বিপুল পরিমাণ তরমুজ ছিটকে রাস্তা ও পাশের বাগানে ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ড্রাইভারসহ ট্রাকে থাকা অন্যান্যদের উদ্ধার করেন। আহতদের তাৎক্ষণিকভাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT