খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মোল্লাহাটে অসহায় শিশুর জীবন বাঁচাতে মানবিক সহায়তার আকুতি

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর ইসলামপুর গিরিশনগর দ্বীপের ছয় মাস বয়সী শিশু নুসরাত মারাত্মক অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। শিশুটির শরীরে টিউমার, ক্যান্সারসহ মারাত্মক রক্তশূন্যতা ধরা পড়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। শিশুটির মাতা লায়লা খাতুন একজন গৃহিণী।নুসরাতের পিতা মোঃ মণির শিকদার পেশায় একজন জেলে। অতি কষ্টে জীবিকা নির্বাহ করা এই পরিবারের পক্ষে শিশুটির ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মা বর্তমানে সন্তানের চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা প্রার্থনা করছেন।পরিবারের একমাত্র বসতভিটা মাত্র ৫ শতাংশ জমির ওপর। অন্য কোনো জমি বা আয়ের স্থায়ী উৎস না থাকায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার কোনো উন্নত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো জরুরি। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা শুরু করাও সম্ভব হচ্ছে না।এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারি সহায়তা পেলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অসহায় এই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।

সহায়তার জন্য যোগাযোগ:
বিকাশ নম্বর: ০১৬২১-৫৯১৩৮৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT