খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ডুমুরিয়ায় আশ্রয় প্রকল্পের ঘরে থাকা অসহায় মানুষেরা মাটির ভিতরে পরে মারা যেতে পারে বলে আশঙ্কা

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:খুলনার ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নের কাঠাল তলা আশ্রয় প্রকল্পের ঘর পানি উন্নয়ন বোর্ডের নদী খননের‌‌ মাটি ফেলার‌ কারণে‌ ১৩ টি ঘরের দেয়াল ও জালানা ভেঙে গেছে ও ১০৫ টি ‌ঘরে থাকা অসহায় অবস্থায় ঝুঁকিপূর্ণ দিন রাত যাপন করছে। এব্যাপারে আশ্রয় প্রকল্পের ঘরে থাকা আলি‌‌ বক্সর‌ মিস্ত্রীর, স্ত্রী কদবানু (৫৫) তকবার‌ আলির স্ত্রী শরিফা বেগম( ৫০ ) মোঃ ‌ইউসুফ আলি গাজীর স্ত্রী রহিমা বেগম (৬০ ) জানান নদী খননের মাটি ১৩টি ‌ঘর চাপা পড়ে গেছে, এতে করে ঘরের দেয়াল ও জালনা ভেঙে গেছে।মাটি দূরুত্ব না সরানো হলে যেকোনো সময় বড় ধরনের ‌ দুর্ঘটনা ঘটতে পারে।
আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আমি ‌ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের কাছে অনেক বার আবেদন নিবেদন ‌করে আজ পর্যন্ত কোন ফল হয়নি আমি খুলনা ৫আসনের‌ সংসদ সদস্য ‌আলি আজগর লবীকে নিয়ে খুলনা জেলা প্রশাসকের সাথে আলাপ করিলে জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করে দূরুত্ব মাটি সরানোর নির্দেশ দিলে আজ পর্যন্ত কোন মাটি সরানো ‌হয়নি। এব্যাপারে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস বলেনখুলনা জেলা প্রশাসকের নির্দেশে আমারা একটি মিটিং করে একটি কমিটি গঠন করে দিয়াছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে মাটি সরানোর ব্যবস্থা করা হবে।এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকারের নিকট তার ০১৩২২৮৭৫৫৩৪ মুঠো ফোনে অনেক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT