খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

[ccfic]

ডেক্স :খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভার শুরুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল-আওয়াল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানানো হয়। সভায় প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে মাইগ্রেশন প্রক্রিয়া, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়নসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে প্রায় ৭০০ কোটি টাকার একটি ডিপিপি ইতোমধ্যে সবুজ পাতায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা চলছে। উপাচার্য সরকারের নির্দেশনার আলোকে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস সময় অনুসরণ এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এসময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত), বিভিন্ন দপ্তরের পরিচালক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT