
ডেক্স রিপোর্ট : কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ ৩০ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় শিরোমণি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সিআর-৮০/১৯, এস/সি-১৫৩৫/১৯ এবং সিআর-৭৫/১৯, এস/সি-১৪৭৯/১৯ মূলে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ৪৩০০০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী আব্দুল মালেক, পিতা-মৃত: আব্দুর রহিম মোড়ল, সাং-শিরোমণি পূর্বপাড়া, থানা-খানজাহান আলী, জেলা-খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
