খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

রূপসায় উপজেলা নির্বাচনে. চেয়ারম্যানের দৌড়ে কারা এগিয়ে?

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে মাঠ পর্যায়ে শুরু হয়েছে হিসাব-নিকাশ ও নেতা কর্মীদের সক্রিয়তা। উল্লেখ্য “বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন. খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ হোসেন মল্লিক।অপরদিকে -জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন. রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন. সাবেক রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের।নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, জনসমর্থন ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতাই প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাধারণ জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। তারা জানতে চান, সম্ভাব্য প্রার্থীরা উপজেলার উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা, সাংগঠনিক অবস্থান, জনপ্রিয়তা ও অতীত ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT