খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

খুলনায় ১০ লিটার তেলে ৮২০ গ্রাম কম, ৩০ হাজার টাকা জরিমানা

[ccfic]

নিজস্ব প্রতিবেদ : খুলনার বাইপাস সড়কের আড়ংঘাটার অদুরে আকন ফিলিং স্টেশনে ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই জরিমানা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি।এ সময় ফিলিং স্টেশনের ওই মেশিনটি বন্ধ রেখে পরিমাপ মান ঠিক করে বিএসটিআইর অনুমোদন নিয়ে চালু করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়।খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার গল্লামারী জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান চলে। এ সময় তেলের মজুদ যাচাই-বাছাই করাসহ পরিমাপ মান পর্যবেক্ষণ করা হয়।আকন ফিলিংয়ের ৩টি মেশিনের একটিতে ওজনে কম দেয়ার বিষয়টি প্রতিয়মান হয়। এ সময় উপস্থিত বিএসটিআইয়ের প্রতিনিধি তার কাছে অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে তা আদায় হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT