খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রূপসায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করেছে রূপসা থানা পুলিশ। এ ব্যাপারে পুত্র বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে উক্ত গ্রামের ইউনুছ শিকদারের পুত্র খোকন শিকদার (৫৮) গত ২৬ মার্চ সকালে তার স্ত্রী খুরশিদা বেগম (৫০) কে পারিবারিক কলহের জের ধরে শাবল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এসময় স্ত্রী মারাত্মক আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে অধিক রক্তক্ষরণ এবং মস্তিকের জটিলতার কারনে গতকাল শুক্রবার (২৭ মার্চ) আনুমানিক ৮টার সময় ঢাকার সিটি কেয়ার হাসপাতালে খুরশিদা মৃত্যুবরন করেন। ঘটনা জানাজানি হলে আজ শনিবার (২৮ মার্চ) অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করে। এ ব্যাপারে নিহতের পুত্র মিশকাত শিকদার বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে একট হত্যা মামলা দায়ের করেন।এ ব্যাপারে রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত খোকন শিকদারকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে ও এই ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT