
ডেক্স : বাগেরহাটের মোংলায় নৌ বাহিনীতে কর্মরত সবুজ উদ্দিন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে মোংলা উপজেলা বুড়িরডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়।নিহত সবুজ উদ্দিন (২৬) নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজপাড়া এলাকার মোহাম্মাদপুরের আনোয়ার হোসেন ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আবু উবায়দাহ-এ এমএ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট)-১ পদে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে নৌবাহিনীতে কর্মরত সবুজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের হুকের সাথে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।রোববার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে নৌ বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে নিহত সবুজ উদ্দিনের মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন বলেন, সবুজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালের যে প্রক্রিয়া থাকে সেব শেষে আমরা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
