খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

কয়রায় সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি, থানায় জিডি

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি:খুলনার কয়রা উপজেলায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও এলাকা ছাড়ার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।জিডিতে সাংবাদিক তারিক হাসান লিটু উল্লেখ করেন, তিনি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি এবং কয়রা সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সামাজিক সমস্যার বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন।জিডির তথ্যমতে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সড়ক নির্মাণকাজে অনিয়ম এবং কয়রা প্রতিবন্ধী বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এসব সংবাদ প্রকাশের পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে থাকেন।অভিযোগে বলা হয়, বহিষ্কৃত এনসিপি নেতা গোলাম রব্বানী তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে সাংবাদিক তারিক লিটুকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তাকে কয়রা এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় তাকে ‘মব’ তৈরি করে মারধর করা হবে এবং মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে গোলাম রব্বানী সাংবাদিকের নিজ বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সাংবাদিক তারিক লিটু জিডিতে উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তার ওপর সশস্ত্র হামলা বা প্রাণনাশের চেষ্টা হতে পারে। বিশেষ করে কয়রা বাজার এলাকায় তাকে দেখলে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরেরও হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ রয়েছে। এতে তিনি পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান। এমতাবস্থায়, নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং হুমকিদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এ বিষয়ে সংশ্লিষ্ট জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান বলেন,ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।উল্লেখ্য, গোলাম রব্বানী ২০২৫ সালের রমজান মাসে চাঁদাবাজির অভিযোগে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT