
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে ফজলু গাজী নামের একজনকে শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করেছে তার স্ত্রী। গত ২৩ মাচ ২০২৬ সোমবার রাত ৮.ঘটিকায় এ ঘটনা ঘটে।স্ত্রী মোছা. খুকুমণি, পিতা মৃত শামছুর গাজী, সাং আংটিহারা, কয়রা খুলনা, স্বামী-স্ত্রী কলহের জের ধরে, স্ত্রী খুকুমণি স্বামীর গলা ও অন্ডকোষ চেপে হত্যা নিশ্চিত করে পালিয়েছে। খুকুমণি ফজলুর দ্বিতীয় স্ত্রী।এ বিষয়ে স্থানীয়রা জানান, ফজলু গাজী ও খুকুমণির মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সোমবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর খুকুমণি ফজলু গাজীর গলা ও অন্ডকোষ চেপে হত্যা করে পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, খুকুমণির বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
