খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ

[ccfic]

ডেক্স : খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজ-এর সম্মেলন কক্ষে আদ্য ২৩ মার্চ ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম (বকুল) এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর সাইফুল ইসলাম, অধ্যক্ষ, বিএল কলেজ, খুলনা।আলোচনা সভায় কলেজের সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি রোধ, মাদকবিরোধী কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাই একমত হন।এসময় সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ কলেজের শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT