খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

রূপসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুনুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপসা উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ওয়াপদা মোড়, নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজার এবং টিএসবি ইউনিয়ন সদর সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু বলেন, সমাজের খেটে খাওয়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয় আমি প্রতি ঈদেই আমার সামর্থ্য অনুযায়ী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।তিনি আরও বলেন, আপনারা জানেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বাস করি, আপনারা আগামীতেও সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে রূপসাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি আদর্শ জনপদে পরিণত করাই হবে আমার অঙ্গীকার।ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, নয়ন মোড়ল, মোঃ রয়েল, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, বাদশা জমাদ্দার, বাবুল শেখ, সাজ্জাদ হোসেন, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শিকারি, জিএম রাজিব, জাহিদুল ইসলাম, সৈকত দাস, আরমান শেখ, গোলাম রসূল, আজাদ শেখ, ইমরান শেখ, নিয়াম মল্লিক, শাহজাহান, মঈনুদ্দিন নয়ন, মুসা, আলামিন শেখ, মনিরুজ্জামান, নুর ইসলাম গোলদার, মেহেদী হাসান, মিরাজ, তামিম, রাসেল শেখ, আল মামুন, সুমন শেখ প্রমুখ।এর আগে তিনি গতকাল নিহত দীন মোহাম্মদের জানাজা নামাজে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT