খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :ঢাকায় চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত একটি খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস।বুধবার (১৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, আজ সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত একটি চ্যারিটি ইভেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু বিষয়বস্তু বা তথ্য বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।বিবৃতিতে আরো বলা হয়, আমরা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির কথা পুনরায় ব্যক্ত করছি এবং জোর দিয়ে বলছি যে, আমরা নির্বাচিত সরকারের সুষ্ঠু শাসনে সমর্থন জানাই। দুই দেশের জনগণের জন্য আরো সুফল বয়ে আনতে আমাদের মধ্যকার বন্ধুত্বকে আরো এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।গতকাল রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যৌথভাবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে চীনা দূতাবাস। ওই কর্মসূচির পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মূলত এর পরিপ্রেক্ষিতেই দূতাবাস এই স্পষ্টীকরণ বার্তা দিয়েছে।চীনা দূতাবাসের বিবৃতিতে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সাথে তাদের উদ্যোগের সামঞ্জস্য না থাকার ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, এ নিয়ে এখন কিছু বলতে পারব না।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT