খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

সৌদিতে ঈদের চাঁদ দেখার বিষয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশ আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করবে।এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাকের কিছু অঞ্চলেও আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে, আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা অসম্ভব হবে।অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর ও উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে ২৯ রমজান। এসব দেশে চাঁদ দেখা হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর।বিশেষজ্ঞদের মতে, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। আর মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন। তাই ঈদের তারিখ নির্ধারণে এখনও প্রচলিত চাঁদ দেখা পদ্ধতি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞান দুটোর সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।পরিস্থিতি অনুযায়ী, অধিকাংশ দেশে ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে। তা চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভর করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT