
ডেক্স : অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সহকারি পুলিশ সুপার মরহুম জনাব এসএম ইকবাল আহমেদ এর স্ত্রী জনাবা মোছাঃ নুরুন নাহার ইতি এবং এএসআই (নিরস্ত্র) মরহুম জনাব মোঃ আবুল হাসান সেখ এর স্ত্রী জনাবা মোছাঃ শাহিদা আক্তারের নিকট বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় কর্তৃক প্রেরিত ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।অতঃপর পুলিশ কমিশনার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে কেএমপি পরিবার সব সময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।এসময় উপস্থিত ছিলেন কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদ্বয়ের পরিবারবর্গ।
