
হাফিজা খানম : স্টাফ রিপোর্টার//খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু শ্রীফলতলা ইউনিয়নের চন্দনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন, শ্রীফলতলা তাঁর নানা বাড়ি এবং এ অঞ্চলে তাঁর ছেলেবেলা কেটেছে। তিনি রূপসা উপজেলার সেবক হতে চান এবং আগামীতে উপজেলা নির্বাচন করতে চান। তিনি সকলের দোয়া কামনা করেন।উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সদস্য নয়ন মোড়ল, মোঃ রয়েল, জিএম রাজিব, শাহিন, মামা বাড়ির মুরুব্বি সম বয়সী এবং ছোট মামা ভাইয়েরা।
