
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এসএম মনিরুল হাসান বাপ্পী। সোমবার (১৬ মার্চ) দুপুরে খুলনা জেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণকালে বাপ্পি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। তিনি বলেন, জেলা পরিষদকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করছি।খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা জেলা পরিষদকে সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মাধ্যমে খুলনার উন্নয়ন কর্মকাণ্ড সচল হবে।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বাপ্পি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আরিফুল ইসলামের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর বাপ্পি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অবিসংবাদিত আপোষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে নিহত সকলের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
