
হাফিজা খানম: স্টাফ রিপোর্টার// খুলনা জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। খুলনা জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), যিনি খুলনা ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।বাপ্পির সঙ্গে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউল রহমান রনু, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাপ্পির নেতৃত্বে খুলনা জেলা পরিষদ আরও উন্নত ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। তারা বাপ্পির কাছে খুলনার উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও তারা আশা প্রকাশ করেছেন যে, বাপ্পি খুলনার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্রিয় ভূমিকা পালন করবেন।এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বাপ্পিকে খুলনার উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
