খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

৫ জেলায় নতুন ডিসি

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের পাঁচ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে সরকার। প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT