খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক প্রারম্ভিক সভায় কেএমপি কমিশনারঃ

[ccfic]

ডেক্স : আজ ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় নগরীর সিএসএস আভা সেন্টারে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “সিটিজেন ভয়েস এন্ড অ্যাকশন (CVA)” বিষয়ক একটি প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশু সুরক্ষায় গৃহীত যেকোনো উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অফিসার্স ইনচার্জবৃন্দ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজারসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT