খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

ডুমুরিয়ায় এক প্রতিবন্ধী যুবতী গণধর্ষণের শিকার

[ccfic]

ডেক্স : ডুমুরিয়ায় স্মৃতি প্রতিবন্ধী (২২) বছর বয়সী এক যুবতীকে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ৬ মার্চ দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ডুমুরিযা উপজেলার থুকড়া এলাকায় একটি নির্জন গহীন বাগানের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই যুবতী জানান গত শুক্রবার রাত ৮ টার দিকে শাহপুর বাজারের একটি রেস্টুরেন্টের সামনে দাড়িয়ে ছিলেন।এসময় ভিক্টিমকে জোর পূর্বক ভ্যান যোগে তুলে নিয়ে যায় থুকড়া এলাকার গফফার গাজী (৪০),সহ তিন জন ব্যাক্তি। এর পরে ভিকটিমকে চেতনা নাশক খাইয়ে পালা ক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এক পর্যায়ে ভিকটিমের ডাক চিৎকারে সাবেক ইউপি সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে। এরপরদিন শনিবার সকালে রুদাঘরা ইউপি সদস্য নাজমা বেগমের কাছে হস্তান্তর করেন ভিকটিমকে। বিষয়টি নাজমা আক্তার শিকার করেছেন। ভিকটিম আরও বলেন তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা৷ তা ছাড়া ঐদিন বাগানের পাশে প্রফুল্ল কর্মকারের মেয়ের বিয়ে ছিল? তাই ওই বিয়ের বাদ্য বাজনার কারনে কিছু শোনা যাযনি।ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে রুদাঘরা গ্রামের পিতা ,গোলাম রসুলের বাড়িতে অবস্থান করছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।ঘটনা প্রসংগে রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের এস আই কাজী হাসান জানান, মেয়েটিকে উদ্ধার করে মেম্বারের হেফাজতে রাখা হয়। তবে ঘটনাটি নিশ্চিত নয়। তিনি বলেছেন মেয়েটি ২ হাজার টাকার কন্টাকে তাদের সাথে গেছে। তাছাড়া ভুক্তভোগী কে খোজাখুজি করে পাওয়া যায় নাই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT