খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

[ccfic]

নিজস্ব  প্রতিনিধি:ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে শনিবার (১৪ মার্চ) থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে জনগণ স্বপ্রণোদিত হয়ে এতে অংশগ্রহণ করেন।তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন নগরীর নর্দমা পরিষ্কার করবে। তবে নর্দমা বা জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন, সে বিষয়ে সচেতন থাকা জনগণের দায়িত্ব। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, মো. অহিদুজ্জামান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুরসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT