খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি হাসনাত আবদুল্লাহর পর সৌদি আরবের বাদশাহর উপহার খেজুরের হিসাব দিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।বুধবার দিবাগত রাত ৩:৪০টার সময় আখতার হোসেন মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে, কাউনিয়া ও পীরগাছা উপজেলার জন্য মোট ৩০ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া গেছে, যা পীরগাছা উপজেলার জন্য ১৮ কার্টন এবং কাউনিয়ার জন্য ১২ কার্টন, প্রতি কার্টনে আট কেজি করে খেজুর রয়েছে।এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন, যেন এই খেজুরগুলো ইউনিয়নের দুস্থ এতিমখানাগুলোতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিতরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন কোন মাদরাসা ও এতিমখানা এই সুবিধা পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করার নিশ্চয়তাও দিয়েছেন তিনি।এর আগে গত মঙ্গলবার এক ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ এমপি হিসেবে দায়িত্ব পালনের প্রথম ২১ দিনের কাজের খতিয়ান তুলে ধরেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আমি শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব, যাতে কোনো ধরনের জোচ্চুরি না হতে পারে এবং প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়।হাসনাত আবদুল্লাহর এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয় এবং নেটিজেনরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছেও এমন স্বচ্ছতা দাবি করতে থাকেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দ্রুত পদক্ষেপ নিয়ে খেজুরের হিসাব প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT