খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।প্রথমে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শপথ পড়ানো হয়। এরপরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT