খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে কেএমপি কমিশনার:

[ccfic]

ডেক্স : খুলনা মহানগরীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন “কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনা”।সংগঠনটির উদ্যোগে আজ ৯ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫:৩০ ঘটিকায় নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ সি ইউ সি স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কেএমপি সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন এবং তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। এসময় শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান;সি ইউ সি স্কুলের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ-সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT