খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া  আক্তার:সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স ও টেকনোলজি।একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, তাদের গণনা অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ (রমজানের ২৯তম দিন) চাঁদ দেখার প্রচলিত রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। তাই ওই দিন আমিরাতে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না এবং ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে।তবে ওই দিন আমিরাতে চাঁদ দেখা খুবই কঠিন হবে বলে জানিয়েছে একাডেমি। এমনকি দূরবীন ব্যবহার করেও দেখা কঠিন হতে পারে, যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করলে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হতে পারে।তবে পশ্চিমের কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থার কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।এই হিসাবের ভিত্তিতে ২০ মার্চ শুক্রবার আমিরাতসহ অনেক ইসলামি দেশে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: গাল্ফ নিউজ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT